প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।বুধবার (২৮ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।ভূমি সচিব বলেন, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এ সময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন-বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।প্রসঙ্গত, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় মঙ্গলবারই (২৭ মে)। দুপুরে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানান।উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী কিছু বিধান পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন।সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। তারা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়।সেগুলো হলো- কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, এ ছাড়া কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ মে) বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। যা গত রোববার সন্ধ্যায় গেজেট আকারে প্রকাশ করা হয়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

প্রি-ডায়াবেটিস কী? এটি কীভাবে মোকাবিলা করা সম্ভব?
প্রি-ডায়াবেটিস কী? এটি কীভাবে মোকাবিলা করা সম্ভব?

টাইপ-২ ডায়াবেটিসের আগের পর্যায় হলো প্রি-ডায়াবেটিস। একটু সহজভাবে ব্যাখ্যা করতে গেলে, প্রি-ডায়াবেটিস এর অর্থ হলো আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের Read more

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে Read more

বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন