খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী মো. ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ। সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন সরকার। এ সময় বক্তারা বলেন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. ইফাজের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা মানবতাবিরোধী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ এছাড়াও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু
ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে Read more

পাকিস্তানকে আবারও হেসে-খেলে হারাল ভারত
পাকিস্তানকে আবারও হেসে-খেলে হারাল ভারত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তবে মাঠে সেই উত্তেজনা এখন একেবারে দেখা যায় না বললেই চলে। চলতি এশিয়া কাপের Read more

রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, মোট ৮৪টি বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও কিছু বিষয়ের Read more

শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। তার বিরুদ্ধে এই Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন