নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ। এতে মুখ্য আলোচক হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। সেমিনারে জানানো হয়, নাটোর জেলার সিংড়া উপজেলার ১ হাজার ২০২ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এই জনগোষ্ঠীর কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন। এসময় নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার Read more

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা Read more

ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার
ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুটি হত্যা মামলার আসামি আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন