কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘আশঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।”“চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’ সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ
বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ

বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। Read more

মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা

কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার Read more

ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন
ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা–মাকে খুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে এক মার্কিন কিশোর খুন করেছে তার বাবা-মাকে। উইসকনসিন অঙ্গরাজ্যের ১৭ বছর Read more

ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের
ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধীভুক্ত সরকারি সাত কলেজের সব ধরণের দায়িত্ব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর Read more

ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন