দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দেশটির আন্দিজ পর্বতাঞ্চলে টারমা শহরের কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। রাজধানী লিমা থেকে লা মার্সেডগামী বাসটি সরু ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে গন্তব্যে পৌঁছার মাত্র কয়েক কিলোমিটার আগে।এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। জরুরি সেবা দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।দক্ষিণ আমেরিকার এ দেশটিতে অতিরিক্ত গতি ও সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভৈরবে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুর্শিদ মিয়া কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪।রোববার (১৯ অক্টোবর) সকাল ১১.টায় র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি Read more

Online-Casinos in Deutschland: So prüfen Sie Angebot, Sicherheit und Spielkomfort
Online-Casinos in Deutschland: So prüfen Sie Angebot, Sicherheit und Spielkomfort

Ein großes Spielangebot allein macht noch kein überzeugendes Online-Casino. Entscheidend ist, ob Lizenz, Zahlungsbedingungen, Spielerschutz und Bedienung zusammenpassen. Wer diese Read more

রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ Read more

চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন
চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন