মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে শিবচরের ৭১ সড়কে অবৈধভাবে স্থাপিত দোকান ও বিলবোর্ড অপসারণ করা হয়। পাশাপাশি হোটেল, মিষ্টির দোকান ও ওষুধের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হলেও তারা সংশোধন হয়নি। তাই সতর্কতামূলকভাবে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত
মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত

মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়‍্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)'র এডহক কমিটির সদস্য Read more

কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 
কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 

কিশোরগঞ্জে গত পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার ২ স্কুল শিক্ষার্থী সহ একজন কৃষক Read more

এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত
এবার মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত

ছয় দশকেরও বেশি সময় পর এবার ভারতীয় বিমানবাহিনী চিরবিদায় জানাবে ‘মিগ’ বিমানকে। বর্তমানে ২৩ নম্বর ‘প্যান্থার্স’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ‘মিগ টোয়েন্টি Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (১৪ Read more

আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু
আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন