ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ জুলাই বিহারে এ ঘটনা ঘটে। ওইদিন বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে নিরাপত্তা বাহিনী হোম গার্ডের শারীরিক পরীক্ষা চলছিল। তখন সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সী এক তরুণী। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ তরুণী অভিযোগ করেন, যখন তিনি অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের পর বোধ গায়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।এছাড়া তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।কর্মকর্তারা জানান, সিসিটিভির ফুটেজের মাধ্যমে অ্যাম্বুলেন্স কোন পথে গিয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

‎‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।‎শনিবার (২ Read more

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) তদন্ত Read more

হজ উপলক্ষে মক্কায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন
হজ উপলক্ষে মক্কায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

 ‘হজ ২০২৫’-এর জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে মক্কায় একটি বড় আকারের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি Read more

এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ Read more

ইসরাইলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরাইলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরাইলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আইএএফের ছোড়া ড্রোনের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন