রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও ভ্যানে করে দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা।অল্প সময়ে এই জাতের গাছ দ্রুত বৃদ্ধি পায়। এর থেকে অল্প সময়ে অধিক অর্থও উপার্জন সম্ভব বলে পরিবেশের ক্ষতির কথা চিন্তা না করেই রোপণ করছে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা।পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটির গভীর থেকে প্রচুর পানি শোষণ করে। এর ফলে এর আশপাশের জমি শুষ্ক হয়ে পড়ে। এছাড়াও এই গাছের নিচে অন্য কোন গাছপালা সহজে জন্মাতে পারে না। এর ফলে জীববৈচিত্রেও ব্যাঘাত ঘটে। এমনকি এই গাছের পাতা ও ছাল পঁচনশীল নয়, যা মাটির উর্বরতা কমিয়ে দেয়।শুক্রবার তারাগঞ্জ হাটে ইউক্যালিপটাস গাছের চারা কিনতে আসা ঘনিরামপুর গ্রামের মোঃ রহিম উদ্দিন বলেন, ‘এখন বর্ষা মৌসুম চলছে। গাছ লাগানোর উপযুক্ত সময় এখন। ইউক্যালিপটাস গাছের চারা কিনতে আসছি হাটে। এই চারা কিনে নিয়ে আমি আমার জমিতে রোপণ করবো। আগামী ৫-৭ বছরের মধ্যে গাছগুলো বড় হবে। অল্প সময়েই গাছগুলো বড় ও মোটা হয়। এর কাঁঠের চাহিদা বাজারে বেশি থাকার কারণে টাকাও ভালো পাওয়া যায়।’ঘনিরামপুর গ্রামে ভ্যানে করে গাছ বিক্রি করতে আসা হোসেন আলীর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ভ্যানে করে এই গাছের চারা বিক্রি করছি। আমাকে এখন পর্যন্ত এই গাছের চারা বিক্রি করতে কেউ নিষেধ করেনি। অন্যান্য গাছের চারার চেয়ে এই গাছের চারা লোকজন বেশি কিনে নেয়। আর আমিও এ জন্য এই গাছের চারা বেশি বিক্রি করি। এই গাছ বিক্রি করতে যদি প্রশাসন নিষেধ করে তাহলে আর এই গাছ বিক্রি করবো না। তখন অন্য গাছের চারা বিক্রি করবো।’তারাগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ‘প্রশাসনের সঠিক তদারকি না থাকার কারণে তারাগঞ্জে শুক্রবার ও সোমবার সপ্তাহে ২ দিন হাটবারে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের ক্ষতিকর নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা। প্রশাসন এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।’সরকার সম্প্রতি ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করেছে।তারাগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান খান বলেন, ‘আমরা নিষিদ্ধ ওইসব গাছের চারা বিক্রি বন্ধের জন্য বলেছি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওইসব গাছের চারা ধ্বংস করছি।’তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, ‘তারাগঞ্জ হাটে যেখানে এইসব গাছ বিক্রি করেন সেখানে গিয়ে আমরা নিষিদ্ধ ওইসব গাছের চারা নষ্ট করেছি। বিক্রির জন্য তাদেরকে নিষেধ করেছি। কেউ যদি নিষেধ অমান্য করে ওই গাছের চারা বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান
শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। বাংলাদেশের রাজনীতির Read more

অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের Read more

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন