দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বায়ুদূষণে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান এই পাঁচ দেশে প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। এর ফলে বছরে প্রায় ১০ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আঞ্চলিক জিডিপির প্রায় ১০ শতাংশে পৌঁছেছে।বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণ এখন এই অঞ্চলের অন্যতম বড় উন্নয়ন চ্যালেঞ্জ। প্রতিবেদনে দূষণের প্রধান উৎস হিসেবে রান্না ও গরমের জন্য কঠিন জ্বালানি ব্যবহার, শিল্পকারখানায় অদক্ষ জ্বালানি পোড়ানো, পুরোনো যানবাহন, কৃষিজ বর্জ্য পোড়ানো এবং ঘরোয়া ও বাণিজ্যিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগ নিলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত রান্নাব্যবস্থা, শিল্প ও ভাটার আধুনিকীকরণ, বৈদ্যুতিক ও অ-মোটরচালিত পরিবহন, কৃষি ও পশুবর্জ্যের উন্নত ব্যবস্থাপনা এবং কার্যকর বর্জ্য পুনর্ব্যবহার।বিশ্বব্যাংক পরিষ্কার বায়ুর জন্য ৩টি মূল কৌশলের কথা বলেছে। তা হলো, উৎস পর্যায়ে নির্গমন কমানো, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং শক্তিশালী নীতি, প্রতিষ্ঠান ও আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অগ্রগতি নিশ্চিত করা।প্রতিবেদন অনুযায়ী, এই লক্ষ্য অর্জনে তথ্য, প্রণোদনা, প্রতিষ্ঠান ও অবকাঠামো—এই ‘৪টি আই’-এর ওপর জোর দিতে হবে। বিশ্বব্যাংকের কর্মকর্তারা বলেছেন, সরকারগুলোর যৌথ উদ্যোগ ও টেকসই বিনিয়োগই পারে দূষণ কমিয়ে লাখো প্রাণ বাঁচাতে এবং সবার জন্য নির্মল বাতাস নিশ্চিত করতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল

বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে Read more

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি খাবার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি
মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন