বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারন জনগন। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার সময় পাথরঘাটা আবুসাইদ চত্তরে (গোল চত্তর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এমএস সোহাগ বাদশা, বিএনপি নেতা মহিউদ্দিন সিকদার এসমে, সমাজকর্মী মো. মেহেদী সিকদার, গোলাম রাব্বী, রিকসা ড্রাইভার মো. মনির হোসেন প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটা উপজেলায় আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে। দুর্নীতি এবং চাদাবাজী বন্দ করতে সক্ষম হয়েছে এবংতার অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। তারা বলেন, আমরা জানি তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। তার পরেও যে সকল প্রকল্প তিনি হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য আরো কিছু দিন এ উপজেলায় তার থাকা উচিৎ বলে তারা মনে করেন। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানকে পাশ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পাথরঘাটা উপজেলার বাসিন্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগরে মাধ্যম ফেসবুকে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঝড় তুলেছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক Read more

পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২
নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বিকল হয়ে যায় বগিটি। এতে Read more

বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন
বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন Read more

ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি
ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন