সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রঞ্জু আহমেদ নামের একজন ভ্যানচালক মারা যান।তিনি উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামের ইয়াসিন আলীর ছেলে। ঘাতক গাড়িটিকে এখনও সনাক্ত করা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় হাটিকুমরুল পাচিলা বাজার থেকে যাত্রীবিহীন একটি ভ্যান সিরাজগঞ্জ যাচ্ছিল।এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ Read more

ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভের ডাক
ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভের ডাক

রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক Read more

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে Read more

টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামছে জিম্বাবুয়ে।ত্রিদেশীয় যুব Read more

বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন