শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র‍্যাব।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারা দেশে সর্বমোট ৩১,৫২৬টি পূজামন্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।বিজ্ঞপ্তিতে আর বলা হয়, ২৫ সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। র‍্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। দেশের সর্বসাধারণের কাছে আহ্বান, দুর্গা পূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে র‍্যাব ফোর্সেসকে অবহিত করুন। এ ছাড়াও দুর্গা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করেব। র‍্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই Read more

৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন