নীলফামারীতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসফিয়া (২৩) ও সুইটি (২০) নামে দুই বোন অগ্নিদগ্ধ হয়ে এক বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সুইটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর বোন তাসফিয়া। এর আগে সকাল ৬টার দিকে নীলফামারীর ইপিজেড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ওই দুই বোন হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে দুই বোনের শরীরে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন ও ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় এক বোনের মৃত্যু হয়।পরিবারের সদস্যরা জানান, উত্তরা ইপিজেড এলাকার সেকশন সেভেন কোম্পানিতে কর্মরত এই দুই বোন বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সুইটি নীলফামারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাসফিয়া উচ্চ মাধ্যমিক ডোমার মহিলা কলেজের শিক্ষার্থী।এ ঘটনায় খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।মামলাটি Read more

উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট
উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট

চলতি শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামার মধ্যেও পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার দাপটে জেলার স্বাভাবিক Read more

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় ইউরোপে ‘আশ্রয়ে’ যে প্রভাব পড়বে
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় ইউরোপে ‘আশ্রয়ে’ যে প্রভাব পড়বে

ইউরোপীয় ইউনিয়ন সাতটি দেশকে 'নিরাপদ' হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। ফলে সাত দেশ থেকে যাওয়া নাগরিকদের আশ্রয় Read more

চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  
চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  

পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন