নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচরে অবস্থিত থার্মেক্স গ্রুপের শোধনাগারের ময়লাপানি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত মোঃ আব্দুল্লাহ পলাশ থানার সেকান্দরদী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিজিয়া মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়াশোনা করতো।পুলিশ ও স্থানীয়রা জানায়, থার্মেক্স গ্রুপের কর্মরত সিকিউরিটি গার্ড মোঃ আবদুল আউয়ালবসকাল সাড়ে ৯ টার দিকে ময়লা পানিতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে  কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহটি উদ্ধার করে।  পরবর্তীতে সাড়ে ১১ টার দিকে নিহত আব্দুল্লাহ স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল ১০ টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর পলাশ থানায় ভিকটিমের মা মোসাঃ পারুল বেগম গত ১ ডিসেম্বর একটি জিডি করেন। যার নম্বর ২৮।এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে একটি নিখোঁজ ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার Read more

মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা Read more

উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন
উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি–এনসিপি'র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত Read more

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী Read more

লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন