শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজচর ইউনিয়নের হুমাইপুর এলাকায় ধলেশ্বরী নদীর ওই জলমহালটি শতাধিক নৌকা নিয়ে দখলমুক্ত ঘোষণা করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে ছিল নদীর এই জলমহাল। স্থানীয় জেলেদের অভিযোগ, চাঁদা ছাড়া তারা নদীতে মাছ ধরতে পারতেন না। এতে জীবিকা নির্বাহে চরম সংকটে পড়ে এলাকাবাসী। রবিবার সকাল থেকে বিভিন্ন গ্রামের জেলেরা নৌকা নিয়ে নদীতে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে তারা একসঙ্গে নদীতে নামেন এবং “উন্মুক্ত… উন্মুক্ত… উন্মুক্ত…” স্লোগানে চারদিক মুখরিত করে জলমহাল উন্মুক্ত ঘোষণা করেন। এসময় নদীর পাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।জেলে উর্মিত দাস বলেন, ‘জলমহাল জেলেদের জীবিকার উৎস। বছরের পর বছর আমাদের নদী কিছু লোক দখল করে রেখেছিল। আজ আমরা নিজের নদী নিজেরাই ফেরত নিয়েছি এটা আমাদের জীবনের বড় আনন্দ। আজ আমরা ভয় ছাড়া মাছ ধরতে পারছি, এই স্বাধীনতাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের জবাব দিয়েছি।’জেলে আনন্দ বাবু বলেন, ‘আগে নদীতে নামতে হলে চাঁদা দিতে হতো। কেউ দলের নামে এটা দখল করে রাখবে, সেটা অন্যায়। নদী আমাদের জীবনের অংশ। আজ আমাদের সন্তানদের মুখে হাসি ফিরেছে। এটা যেন স্থায়ী হয়, সেই দাবিই আমাদের।’জেলে ওহেদ মিয়া বলেন, ‘আমরা রাজনীতি করি না। শুধু পেটের দায়ে মাছ ধরি। এখন অন্তত বাধা ছাড়া কাজ করতে পারব এইটুকুই আমাদের চাওয়া। নদী দখলকারীরা জনগণের শত্রু। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আর কেউ এই জলমহাল দখল না করতে পারে।’এদিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। জেলেদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যেন পুনরায় দখল না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।’কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ ইসলাম বলেন, ‘জলমহালটি নিয়ে হাইকোর্টের স্থিতাবস্থা (স্টে অর্ডার) রয়েছে। সবাইকে অনুরোধ করবো হাইকোর্টের নির্দেশনা মেনে চলতে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে ইবি
গুচ্ছের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে ইবি

গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মোট ১১ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার Read more

সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহে অন্তত ২ হাজার ৭০০ জন Read more

মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। Read more

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) Read more

সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন