বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শারীকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মরিয়ম একই এলাকার মো. ফারুক আকনের মেয়ে ও নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।জানা গেছে, মরিয়ম আজ সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য সহপাঠী ফুফু মিম আক্তারকে নিয়ে তার বাড়ির পুকরে গোসল করতে যায়। এসময় মরিয়ম পাকা পুকুর ঘাট থেকে পিছিয়ে পুকুরে পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তার সাথে থাকা সহপাঠী মিম চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।মরিয়মের বাবা মো. ফারুক আকন বলেন, সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে যায়। এসময় পা পিছলে পানিতে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে‌। মরিয়ম সাঁতার কাটতে জানত না।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, মরিয়মকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪
নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৪০ ঘন্টা পর আরও এক জনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা Read more

১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর
১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের Read more

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ মে) সকাল Read more

ঈদের তারিখ ঘোষণা করল ফিলিস্তিন
ঈদের তারিখ ঘোষণা করল ফিলিস্তিন

ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

অস্ত্র মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী
অস্ত্র মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন