৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন।গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয়।প্রতি বছর ঈদ, জাতীয় দিবসসহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব, উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিতদের এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। এর উদ্দেশ্য হলো—ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।কর্মকর্তারা উল্লেখ করেছেন, ২০২৫ সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় আমিরাত বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন। এতে তারা নিজেদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।এই উদ্যোগ আমিরাতের শাসকের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতি প্রতিশ্রুতিকে জোরালোভাবে তুলে ধরে।সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস—ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। দিনটিতে ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরাইলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা এবং তেলআবিবের Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি দেশ Read more

অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স
অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে Read more

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস  মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন (৫০) Read more

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন