পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। আজ রবিবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি, কমেছে তীব্র তাপ্রবাহ। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি যেন সবার মনে শীতল পরশ বুলিয়ে দিয়েছে।অসহনীয় গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্মমুখি মানুষ পড়েন বিপাকে। বিশেষ করে যারা মাঠে ঘাটে দৈনন্দিন কাজ করে জীবিকা নির্বাহ করেন।রবিবার ফজরের সময় থেকেই উপজেলার আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সকাল ৮টার পড় থেকে শুরু হয় টিপটিপ বৃষ্টি। এক পর্যায়ে শুরু হয় মুষলধারে।প্যাডেল চালিত রিকসা চালক হোসেন মোল্লা বলেন, অসহ্য ভ্যাপসা গরমের কারণে কামাই রোজগার বন্ধ হওয়ার উপক্রম ছিল। আজকে (রবিবার) সকাল থেকেই বৃষ্টি হওয়ায় আমাদের মতন মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।বাউফল পৌর শহরের বাসিন্দা হাজী আব্দুস সালাম বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় আকাশে মেঘ দেখে মনে হয়েছিল আজ বৃষ্টি হবে। নামাজে দাড়িয়ে মহান আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি।চন্দ্রদ্বীপ ইউনিয়নের চাষি ফয়জুল করীম বলেন, আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি আমাদের জন্য আশির্বাদ বয়ে এনেছে। বৃষ্টির পানিতে খেত ডুবলেই আমান ধান বীজ তলার কাজ শুরু করবো।কৃষ্ণ কর্মকারবাউফল প্রতিনিধিপটুয়াখালী০১৭১২৬১৮২৯৩

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে সব Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের

আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন Read more

নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের Read more

ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে
ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া Read more

নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু
নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন