সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর এই দুই নায়িকা নিজেদের শাকিব খানের খুব ঘনিষ্ঠ ভাবতে পছন্দ করেন৷ আদতে তা কতটা সত্য? অপু-বুবলী নিজেদেরকে শাকিব খানের ঘনিষ্ঠ জাহির করার চেষ্টা করলেও আদতে এটি তাদের ভ্রম ছাড়া কিছু নয় বলছেন কিং খানের ঘনিষ্ঠ সূত্র। তাদের সঙ্গে ঢালিউড কিংয়ের মানসিক দূরত্ব শত শত মাইল বলেও দাবি করছে সূত্রটি। ভবিষ্যতেও তাদের কারোর সঙ্গে থিতু হবেন এ সম্ভাবনা নেই এই মেগাস্টারের। আজ মঙ্গলবার(২৭ মে) অপু বিশ্বাস ও বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। আর এতেই চটেছেন শাকিব খান।একই দিন দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখেন, “‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়।কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের। এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের ঘনিষ্ঠ সূত্রটি আরও বলছে, ‘এই দুজনের একজনকেও শাকিব খান অপছন্দ করেন না। বরং তাদের আচরণে শাকিব বরাবরই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব বেজায় চটেছেন।’এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়f নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (১৯ অক্টোবর) পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন Read more

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে বৈষম্যবিরোধী Read more

গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন
গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন Read more

গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট

ডেটা এখন আর কেবল তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজধানী ঢাকায় Read more

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ

‘জুলাই সনদ’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল Read more

ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির

ইসরাইলের আগ্রাসনে মুখে ভয় না পেয়ে অটল থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন