ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলা পক্ষ। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল চারটায় কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে সংগঠনটির শতাধিক নেতাকর্মী জমায়েত হয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে এগোতে গেলে তাদের আটকে দেয় পুলিশ।বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যেই কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার ওপর বাংলা পক্ষের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছুটা দূর থেকেই ব্যারিকেড দেয়া হয়। সেখানে সংগঠনটির মিছিল আটকে দিলে পুলিশের সাথে সাময়িক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সংগঠনটির সদস্যরা। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন তারা। বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি জানান, ‘গোটা বিশ্বে ভারতের যে ইমেজ সেটা আমরা নষ্ট করতে চাই না। ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে। ঢাকায় বাংলাদেশ দূতাবাসের যে সামনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা বিশ্বে ছি ছি পড়েছে। যদিও কলকাতার পুলিশ আমাদেরকে অযথা আটকেছে। আমরা কোন দূতাবাস ধ্বংস করতে যাইনি।’তিনি যোগ করেন, ‘আমরা একটা বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। ওখানে যদি কোনো হামলা হয় তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না।’প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তার দল আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা এবং জুলাই হত্যাযজ্ঞের বিভিন্ন মামলায় এজাহারভুক্ত অনেক আসামিও দেশটিতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরাও ভারতে পালিয়ে গেছে বলে দাবি করছেন অনেকে। এসব কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশেই একে অপরের কূটনৈতিক স্থাপনার সামনে বিক্ষোভ-অবস্থান তাই এখন নিয়মিত দৃশ্য।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)

ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আজ। সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২–১ ব্যবধানে। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ক্রিকেটইংল্যান্ড–ভারতওল্ড ট্রাফোর্ড টেস্ট–১ম দিনবিকেল Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। Read more

বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা
বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

ভারতীয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন