দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ১০ দফা নির্দেশনা পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত ওই চিঠিতে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে ঘটে যাওয়া সাইবার হামলার বিষয়টি উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে-১) শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।২) অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।৩) হোয়াটসআপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক কিংবা৪) অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।৫) সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।৬) পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।৮) অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা।৯) মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করা।১০) দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।১১) গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।১১) পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত CAAB-CIRT Team, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে  (CIRT) তাৎক্ষনিক অবহিত করতে হবে।বেবিচক জানিয়েছে, এসব পদক্ষেপ নেয়া হয়েছে বিমানবন্দরগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত
কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই প্রজন্ম শেখ হাসিনাকে হঠাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে Read more

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন Read more

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন