চারদিকে ঈদের আমেজ। গরুর হাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক শুরু হয়ে গেছে। এরই মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি গরু—নাম তার ‘সাদাময়না’। বিশালদেহী, নজরকাড়া, সাদা-কালো রঙের এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি যেন এলাকার অঘোষিত সেলিব্রিটি।গরুটির মালিক মো. নুরুল কাইয়ুম স্বপন। পেশায় একজন পল্লী চিকিৎসক হলেও পশু লালনে তাঁর মনটা পড়ে থাকে অন্যরকম মায়ায়। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামে। তাঁর বাড়ির উঠোনে থাকা বিশালদেহী গরু ‘সাদাময়না’ এখন এলাকাজুড়ে চমক হয়ে দাঁড়িয়েছে।চার বছর ধরে নিজ হাতে লালন-পালন করা এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ। সাদাময়নার ওজন প্রায় ১৩ শ কেজি বা প্রায় ৩২ মণ। লম্বায় ৯ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট, আর রাউন্ড প্রায় ৮ ফুটের বেশি। গায়ের রং সাদা-কালো মেশানো বলে গরুটিকে আদর করে নাম রাখা হয়েছে ‘সাদাময়না’।স্বপন জানান, সংকরায়নে জন্ম নেওয়ার পর থেকে একেবারে প্রাকৃতিক উপায়ে গরুটিকে লালন-পালন করেছেন। কোনো ইনজেকশন বা কৃত্রিম খাদ্য ব্যবহার করা হয়নি। গরুটির যত্নে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। খাওয়ানো হয় ১০ কেজি গুড়াভূষি, ৫ কেজি খড় ও ৫ কেজি কচি ঘাস। মাসে গরুটির খাবারের পেছনে খরচ পড়ে ২০ হাজার টাকার মতো।’এই গরুটা আমাদের পরিবারের একজন সদস্যের মতো,’ বলেন স্বপনের ছেলে ঈমাম মেহেদী। তিনি জানান, গরুটিকে ছোটবেলা থেকেই তারা পরিবারের সদস্যের মতো যত্নে রেখেছেন। প্রতিদিন নির্দিষ্ট সময় মতো খাওয়ানো, গোসল করানো, হাঁটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দেওয়া হয়। গরমের জন্য গোয়ালঘরে ২৪ ঘণ্টা সিলিং ফ্যান চালু রাখা হয়।চকরাধাকানাই গ্রামের বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি এমন গরু আগে কোনো দিন দেখিনি। শুধু বড় গরুই না, ওর শরীরে এক ধরনের ঝলমলে সৌন্দর্য আছে। স্বপন ভাই খুবই ভালোভাবে গরুটিকে দেখাশোনা করেন।’গত বছরের কোরবানির ঈদের সময় গরুটির দাম উঠেছিল সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত। তবে স্বপনের প্রত্যাশা ছিল ১০ লাখ টাকা। সেই কারণে শেষ পর্যন্ত গরুটি বিক্রি করেননি। এবার ঈদ সামনে রেখে গরুটিকে আরও যত্ন করে প্রস্তুত করছেন তিনি।’এটা শুধু একটা গরু না, আমার শ্রম, ভালোবাসা, আর বিশ্বাসের ফল,’ বলেন স্বপন। তিনি আশা করছেন, এবার কেউ হয়তো তাঁর এই মেহনতের মূল্য ১৫ লাখ টাকা দিতে রাজি হবেন।প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই গরুটি দেখতে আসছেন স্বপনের বাড়িতে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন। এলাকার মানুষের ভাষায়, এটা যেন ঈদের আগে এক নতুন ধরনের উৎসব হয়ে দাঁড়িয়েছে।সাদাময়নাকে এবার কোরবানির হাটে নেওয়া হবে কি না—এমন প্রশ্নে স্বপন বলেন, ‘যদি আশানুরূপ দাম পাই, তাহলে এখান থেকেই বিক্রি করব। নইলে আবার কোরবানির পর রেখে দেব। এটা শুধু গরু না, এটা আমাদের আবেগ।’গরু দেখেই ঈদের আনন্দ, আর যদি দাম মেলে, তবেই স্বপ্নপূরণ—এই ভাবনাই এখন ঘুরপাক খাচ্ছে স্বপনের মনে। ঈদের বাজারে সাদাময়না কেমন দাম পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!
থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!

আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ওই নেতাকে Read more

রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক
রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে গভীর রাতে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে বনবিভাগের একটি বিট অফিসে সারারাত আটকে রেখে অর্থ Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি খাবার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন