মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কারের জন্য প্রাপ্য বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককাশাশে তার অবদান উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প ‘শান্তি চান’।সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়েভ বলেন, “আর্মেনিয়ার সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছি। তিনি সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য।”আগামী সপ্তাহে তার পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ করবে আল-আরাবিয়া।এতে ট্রাম্প সম্পর্কে আলিয়েভ বলেছেন, “তিনি আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং এটি তার চরিত্র। তিনি শান্তি চান।”“পশ্চিমা নেতাদের যে চিত্র সেটি থেকে ট্রাম্প সম্পূর্ণ আলাদা। কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি খুব উদার। তিনি এ সকল উপহার দিয়েছেন উদার বলেই। পরিকল্পনার চেয়ে বেশি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ যিনি অনেক কৃতিত্বের যোগ্য।”ট্রাম্পের সঙ্গে সবসময় ইতিবাচক মনোভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, “তার প্রতি আমার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। এমনকি তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে, যদিও ওই সময় আমাদের সাক্ষাতের সুযোগ হয়নি। যখন ডিপ স্টেট তার জয় চুরি করল তখনও তার প্রতি আমার অবস্থান ইতিবাচক ছিল।”আজারবাইজানের প্রেসিডেন্ট দাবি করেন, গত নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিং পোস্ট, নিউইয়র্ক টাইমস, রেডিও লিবার্টিসহ কিছু ‘ভুয়া সংবাদমাধ্যম’ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। এছাড়া তার বিরুদ্ধেও এসব সংবাদমাধ্যম মিথ্য তথ্য ছড়িয়েছে বলে দাবি করেন তিনি।এদিকে গত ৮ আগস্ট ট্রাম্পে উপস্থিতিতে শান্তি চুক্তি করে দীর্ঘদিনের শত্রু দেশ আজারবাইজান ও আর্মেনিয়া।১৯৮০ সালের দিকে আজারবাইজানের পাহাড়ি অঞ্চল নাগারনো কারাবাখ আজারবাইজান থেকে আর্মেনিয়ার সাহায্যে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানকার বেশিরভাগ বাসিন্দা জাতিগত আর্মেনীয়। তবে ২০২৩ সালে আবারও এ ভুখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান। এতে করে কারাবাখ থেকে জাতিগত হাজার হাজার আর্মেনীয় পালিয়ে যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্যটন খাত, মাথায় হাত ছোট উদ্যোক্তাদের
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্যটন খাত, মাথায় হাত ছোট উদ্যোক্তাদের

টানা ভারী বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে কক্সবাজারে পর্যটন খাতে নেমে এসেছে স্থবিরতা। বছরের অন্যান্য সময় যেখানে সৈকতাঞ্চল পর্যটকে মুখর Read more

আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!
আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!

চট্টগ্রামের আনোয়ারা থানার হাজতে বসে মোবাইল ব্যবহার করছেন ‘জালাল উদ্দিন শাহ’ ওরফে ইয়াবা জালাল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ
টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের টঙ্গী ময়দানে Read more

ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩ পৌষ ১৪৩২ বাংলা, ২৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন