ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বদলি আদেশ পত্যাহার চেয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।জানা গেছে, উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের আশার আলো হয়ে গেল বছরের জুলাই মাসের ২৪ তারিখে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. মেহেদী হাসান। এরপরই বদলাতে থাকে উপজেলার চিত্র। অবৈধ জমি দখল, নদী থেকে বালু উত্তোলন বন্ধসহ শতভাগ দালাল মুক্ত করা হয় উপজেলা ভূমি অফিসকে।এছাড়াও পৌর প্রশাসক হিসেবে অবৈধ দখলদার উচ্ছেদসহ আধুনিকায়ন করা পৌরসভাকে। তার এই অল্প সময়ের কর্মকান্ডে আনন্দিত ও মনোমুগ্ধ হয়েছেন উপজেলার বাসিন্দারা। কিন্তু, তার বদলি আদেশের খবরে সেই আনন্দ আর দীর্ঘ হলো না উপজেলাবাসীর। তাদের মনে নেমে এলো এক হাতাশার ছায়া। মোহাম্মদ আলী বিশ্বাস নামের এক বাসিন্দা জানান, এতো অল্প সময়ে তাকে বদলি করে আমাদের তার সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি একজন সাহসি কর্মকর্তা। তার মতো কর্মকর্তা হারালে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে। আমরা চাই তার বদলি আদেশ স্থগিত করে তাকে পূনরায় বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখতে।স্থানীয় বাসিন্দা সিনিয়র সাংবাদিক মো. শিমুল চৌধুরী বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান অল্প সময়ে জনগণের আস্থাভাজন হয়ে ওঠেছেন। এ সময় সরকার তাকে কেন বদলি করছেন আমরা জানি না। তাকে পুরস্কারের জায়গায় কেন বদলির দ্বারা তিরস্কার করা হচ্ছে? তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বদলি আদেশ প্রত্যাহার চাই।এদিকে, তার বদলি আদেশ হওয়ার পর উপজেলা জুড়ে চলছে তোলপাড়। তার বদলি আদেশ ঠেকাতে উপজেলাবাসীর চেষ্টার যেনো কোন কমতি নেই।  বদলি আদেশ স্থগিত চেয়ে গতকাল বৃষ্টিতে ভিজে মানববন্ধন করতে দেখা গেছে ওই উপজেলার বাসিন্দাদের। এছাড়াও স্থানীয়ভাবে মাইকিং বলা হচ্ছে, সং এসিল্যান্ডকে বদলি নয়, তাকে এখানেই বহাল রাখুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার Read more

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, তারা ২০২৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত তাদের উৎপাদন কারখানায় Read more

এক সেনার মৃত্যুর প্রতিশোধে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
এক সেনার মৃত্যুর প্রতিশোধে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় এক ইসরায়েলি সেনা নিহতের পর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর Read more

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি Read more

বিশ্ব স্ট্রোক দিবস আজ
বিশ্ব স্ট্রোক দিবস আজ

আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন