অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিনি। তার চাষাবাদ করা তরমুজের স্বাদ নিতে ও একনজর দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ।জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখার পর আগ্রহ জাগে তরমুজ চাষে। যেই ভাবনা, সেই কাজ। ৮০ হাজার টাকা খরচ করে ১২’শ তরমুজ গাছের চারা রোপন করেন তিনি। দুর্যোগের কারণে ৪’শ গাছ তুলে ফেলতে হয়েছে তাকে। অবশিষ্ট ৮’শ গাছে এক হাজারের বেশি তরমুজ এসেছে তার।সাইফুল ইসলাম জানান, ৩৩ শতক জমিতে তার ৭০ হাজার খরচ হয়েছে। গত সপ্তাহে ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। ক্ষেতে আরও ৭’শ বেশি তরমুজ আছে। এসব তরমুজ আরও লাখ টাকায় বিক্রি হবে।স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ জানান, তরমুজ ক্ষেতে ফল আসর পর থেকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসছেন। এজন্য সাইফুল ইসলাম পাহারা বসাতে বাধ্য হয়েছেন। অবেলায় তরমুজ চাষ এলাকায় কৃষি বিপ্লব তৈরি করেছে। অনেক কৃষকই আগ্রহ দেখাচ্ছেন এমন তরমুজ চাষের।দেখতে এসে ৩’শ টাকা দিয়ে একটি তরমুজ কিনলেন মাহিদুর রহমান। তিনি বলেন, ‘বাসায় নিয়ে যাবো। এর আগে একদিন তরমুজ কিনে বাড়ীতে নিয়েছিলাম। স্বাদ পাওয়ায় দ্বিতীয়বার কিনতে এসেছি।’ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম বলেন, ‘গেল ৩-৪ বছর থেকেই এ ধরনের তরমুজ চাষাবাদ হচ্ছে। আমাদের উদ্দেশ্যে সারা বছর মানুষকে তরমুজ খাওয়ানো। উপজেলা কৃষি অফিস থেকে বীজ, সার ও মালচিং পদ্ধতির সবকিছু সরবরাহ করা হয়েছে। প্রদর্শনীতে কীটনাশক মুক্ত তরমুজ উৎপাদন হয়েছে। সেজন্য একটু দাম বেশি দিয়ে কিনতে হবে গ্রাহকদের। আগামীতে বৃহৎ আকারে এমন তরমুজ চাষাবাদের পরিকল্পনা রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি
ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে তারা। এবার মুদ্রার Read more

ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?
ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?

ইরাক-ইরান যুদ্ধের পর গেলো শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশী আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন Read more

দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। একইদিন ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন