জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে তারা।সম্প্রতি দেওয়া এ চিঠিতে সাকিবের আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির আয়-ব্যয়ের রেকর্ডের বিবরণ চেয়েছে দুদক। সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ইতোমধ্যে শুরু করেছে তারা। প্রতিষ্ঠানটির উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিকে অবৈধ সম্পদ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।শেয়ার বাজারের অনিয়ম, অবৈধ জুয়া ও ক্যাসিনোতে জড়িত থাকা, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট-সম্পর্কিত অসদাচরণ, অর্থপাচার ও নির্বাচনি হলফনামায় সম্পদ গোপন করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী
পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।সোমবার (১২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য Read more

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়
কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় Read more

২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে
২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে

সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের প্রবাসী আলামিনের (৪২) মরদেহ ফিরেছে নিজ Read more

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন