বর্তমানে চুরি আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই ৩-৪টি জায়গায় চুরি করছে অনায়াসে।সর্বশেষ গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় একটি ফিডের দোকানে চুরি করতে এসে এক চোর জনতার হাতে আটক হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ৩ চোরকে আটক করে পুলিশ।এর আগে গত বুধবার একই রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর এভাবেই গত মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫টি চুরির ঘটনা ঘটেছে।এসব চুরি আবার বেশি হচ্ছে খোদ উপজেলার প্রাণকেন্দ্র বাজারের দোকানপাট থেকে। এছাড়া বাদ যাচ্ছে না গ্রামীণ বাড়িঘর। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় আর হতাশায় দিন কাটছে উপজেলার মানুষের। দেখা দিয়েছে নতুন চুরি আতঙ্ক।স্থানীয়রা বলছেন, চুরির মালামাল উদ্ধার ও চোরদের আটক না করায় বেপরোয়া হয়ে উঠছে তারা। আবার হঠাৎ করে চুরি বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন, নেশার টাকা জোগাড় ও পুলিশের কঠোর পদক্ষেপের অভাব।আর থানা পুলিশ বলছে, চুরির রহস্য উৎঘাটনসহ চোরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।প্রতিনিয়ত কারো না কারো মূল্যবান জিনিস চুরি করছে চোরেরা। কখনও কারো বাড়ির গরু-ছাগল চুরি হচ্ছে, কখনও গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, কখনও পাওয়া যাচ্ছে দোকান চুরির খবর। আবার কখনও বাড়ির গেট থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। যেন চোরদের চুরির নিরাপদ উপজেলায় পরিণত হয়েছে।এ উপজেলার চায়ের দোকানগুলো এখন মুখর চুরির গল্পে। পুলিশ যেন নির্বিকার, কোনোভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না। করতে পারছে না রহস্য উৎঘাটন। তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।জানা যায়, গত ২০ আগস্ট একই রাতে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শরিফুলের মুদি দোকান, উপজেলার মোড়ে সোহাগের চায়ের দোকান, বাজার এলাকায় মাসুদের মুদি দোকান এবং হটাৎপাড়া এলাকার মজিদুলের বাড়ির ওয়াটার পাম্প চুরি হয়।এর আগে গত ১০ আগস্ট রাতে বাজার এলাকার সবচেয়ে বড় মুদি দোকান লিটন ভ্যারাইটি স্টোরের ইটের ১০ ইঞ্চি দেয়াল ভেঙে দোকানে চুরি হয়। এর দুই দিন পর বাজারের আরেক বড় মুদি দোকান ফারুক স্টোরের উপরের টিন খুলে মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।এছাড়া গত ৭ আগস্ট সবজি দোকানদার সুমন হোসেন তার পালসার মোটরসাইকেলটি দুপুরে বাড়ির দরজার সামনে রেখে ভাত খাচ্ছিলেন। পরে এসে দেখে মোটরসাইকেল নেই, চুরি হয়ে গেছে।গত ২৮ জুলাই উপজেলার খাদ্যগুদামের সামনে সার্থক ট্রেডার্সের স্বত্বাধিকারী সাংবাদিক সানজাদ রয়েল সাগরের সিনজেনটা দোকানের ইটের দেয়াল ভেঙে মালামাল চুরি হয়।এর ৩-৪ দিন পর মথুরাপুর ইউপির সদস্য পরিমল চন্দ্রের বাড়ির লোহার গ্রিল কেটে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা ঘটে।এভাবেই গত এক মাসে উপজেলার বিভিন্ন জায়গায় অন্তত ৩৫টি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে উপজেলার মোড় ও বাজার এলাকায়।ভুক্তভোগী ব্যবসায়ী সানজাদ রয়েল সাগর ক্ষোভের সঙ্গে বলেন, ‘দোকান ভেঙে নগদ টাকা আর মালামাল নিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ আমার চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। পুলিশ তো গভীর ঘুমে বিভোর। দেখি কবে পুলিশের ঘুম ভাঙে।’তিনি আরও বলেন, চোরেরা চুরির মালামাল কয়েকটি দোকানে বিক্রি করে। যেগুলোর তথ্য ওসিকে জানালেও তিনি অভিযান দেন না। উর্ধ্বতন কর্মকর্তার দোহায় দেন।আরেক ভুক্তভোগী সবজি ব্যবসায়ী সুমন হোসেন বলেন, ‘আমার মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় গিয়েছি জিডি করার জন্য। পুলিশ জিডি না নিয়ে অভিযোগ দিতে বলে। সেই মোতাবেক অভিযোগ লিখে আমি ওসির কাছে জমা দিতে গেলে ওসি আমাকে বলেন, ‘আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে বাহিরে রাখবেন, টাকা আর গাড়ি একই জিনিস। গাড়ি বাড়ির বাহিরে রাখলেন কেন? এখন চুরি হয়েছে সব দোষ পুলিশের হবে।’মুদি ব্যবসায়ী শরিফুল হোসেন বলেন, ‘যেভাবে দিনের পর দিন চুরি হচ্ছে, এভাবে চলতে থাকলে আমরা কিভাবে ব্যবসা করবো।’ বারবার চুরির ঘটনায় জনমনে ক্ষোভ জমছে। মানুষ প্রশ্ন তুলছে, চোরদের লাগাম টানবে কে? এভাবে চলতে থাকলে বদলগাছীর শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিছু কিছু গ্রামে চুরির ভয়ে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। কেউ ঘুমাচ্ছে ঘরের উঠানে, আবার কেউ টর্চ লাইট হাতে পাহারা দেন। চোরের ভয়ে অস্থির জনজীবন।শনিবার ২৩ আগস্ট সার্বিক বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, নির্দিষ্ট করে কেউ অভিযোগ দেয়নি। আর যেগুলো অভিযোগ আছে সেগুলোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সবজি ব্যবসায়ী সুমন হোসেনের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এধরণের মন্তব্য করেছি কিনা আমার জানা নেই। সেটা বলার কোনো সুযোগ নেই। তবে মূল্যবান জিনিস নিজেকেই সেফটি দিতে হবে।তিনি আরও বলেন, নেশাখোরদের চুরির বিষয়ে আমার কাছে তথ্য নেই। তবে তারা চুরি করতেই পারে। আর উপজেলায় চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। চুরি রোধে আমরা পেট্রোল ডিউটি বৃদ্ধি করেছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি
উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি

অস্ত্রপচারের প্রায় সাড়ে ৪ বছর রোগীর পেট থেকে কাঁচি বের হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। ভুক্তভোগীর অবিযোগ, উল্লাপাড়া পৌর Read more

সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুরমা পাটোয়ারী বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

১০০ টাকা ঘুষের অভিযোগে ৩৯ বছর ধরে আদালতে হাজিরা
১০০ টাকা ঘুষের অভিযোগে ৩৯ বছর ধরে আদালতে হাজিরা

 সৎ থাকলে আপনার সততার উপরও যদি কালি লেপার চেষ্টা করা হয়, হেনস্থার শিকার হতে হয় সমাজে। এমনি এক পরিস্থির শিকার Read more

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন