গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় অসামান্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়। অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের হাই-র‍্যাংকিং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধসমূহ এবং তাঁর একাডেমিক অগ্রগতির জন্য এই সম্মাননা প্রদান করা হয়।এই অর্জনে আনন্দিত অধ্যাপক আখন্দ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সম্মাননা পেয়ে এক বিশেষ অনুভূতি হয়েছে। এই স্বীকৃতি আমাদের গবেষণার পথকে আরও মজবুত করবে” মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। গবেষণা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “আমরা চেষ্টা করবো গবেষণাগারগুলোকে আরও সমৃদ্ধ করতে এবং যারা গবেষণায় নিয়মিত আছেন, তাঁদের আরও উৎসাহিত করবো। গবেষণায় আগ্রহী একটি প্রজন্ম তৈরি করাই আমাদের লক্ষ্য।”তিনি আরও জানান, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং উন্নয়ন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। গবেষণার পরিকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ, এবং অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।উল্লেখ্য, অধ্যাপক আখন্দ নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও একাধিক গবেষণা পত্র প্রকাশনা সম্পন্ন করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ১ নং Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন