সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন হাজির হয়েছে বৃষ্টি। সকাল থেকেই সিলেটে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তৃতীয় দিনে এসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরুতে তাই বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত সেখানে খেলা শুরুর কোনো তোড়জোড় দেখা যায়নি। এদিন অবশ্য নির্ধারিত সময়ে মাঠেই আসেনি কোনো দলই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল হাজির হয়েছে সকাল ১০ টায়। দুই দলের ড্রেসিংরুমেই এখন বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা। এর আগে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক।সিলেট টেস্টে প্রথম দুই দিনই অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট

জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তবে, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্য চাহিদা ও সীমিত Read more

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার Read more

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার
‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

আগামী জাতীয় নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত Read more

মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম 'তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’

অনলাইন জুয়া খেলে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক আল আমিন পেশায় পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক Read more

মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়
মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়

পরিবারের হাসি-আনন্দ, স্বপ্নভরা যাত্রা- নীল সমুদ্র দেখার আশায় রওনা করেছিলেন সবথেকে কাছের মানুষগুলোকে নিয়ে। রাতের আঁধারে ঢাকা থেকে শুরু হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন