টাঙ্গাইলের মির্জাপুরে চার ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার প্রায় শতাধিক কৃষক। এমন ঘটনা ঘটেছে উপজেলার বহুরিয়া ও পাথালিয়াপাড়া এলাকায়।জানা যায়, উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নে তিন ফসলি জমিতে আরবিসি, বাটা, এমএসবি, এইচইউবি, বিএন্ডবি, রান ও সানসহ ৭টি ইটভাটা নির্মাণ করেন। স্থাপিত নতুন ৭টি ইটভাটার অনুমোদন না থাকায় পরিবেশ অধিদপ্তর চারবার বিপুল পরিমাণ জরিমানা, সম্পূর্ণ চিমনি গুড়িয়ে দেয়াসহ ইটভাটাগুলো বন্ধের নির্ধেশনা দেয়া হয়। সবশেষ পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে ৬ভাটার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু ইটভাটার মালিকরা অস্থায়ী চিমনি তৈরি করে ইট প্রস্তুত অব্যাহত রেখেছেন। বহুরিয়া ও পাথালিয়াপাড়া এলাকার কৃষক-কৃষাণী শরিফ উদ্দিনের স্ত্রী শিরিন সুলতানা, জুয়েল মিয়া, রাজিয়া, খোরশেদ সিকদার ও তাসলিমা বেগম অভিযোগ করেন, এমএসবি, আরবিসি ও বাটা, এইচইউবি নামক ইটভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় বাহিরে ছাড়ায় ১৫ একর জমির ধান পুড়ে যায়। কয়েকদিন পরে এই ধান কৃষকদের ঘরে ওঠানোর কথা। চারটি ইটভাটা নির্মাণের ফলে ওই এলাকার কৃষি জমি এখন নেই। ধানের ক্ষতিপূরণ হিসেবে ইটভাটার মালিক অনেককে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন কিন্তু তা ক্ষতির তুলনায় একেবারেই কম। ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় এলাকার ৫টি প্রজেক্টের সাইফুল, বদু, আনন্দ রাজবংশী, বাছেদসহ প্রায় শতাধিক কৃষকের ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে। ইটভাটার ধোঁয়ায় এলাকার কৃষি আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছের ফল নষ্ট হয়ে যাচ্ছে।বাটা ইটভাটার মালিক আকবর বলেন, আমার ভাটার এরিয়াতে যতটুকু পড়েছে তাদের টাকা দেয়া হয়েছে। তবে কত টাকা শতাংশ দেয়া হয়েছে তা তিনি জানাতে পারেনি।এমএসবি ইটভাটার মালিক ফরিদ বলেন, আমি প্রজেক্টের লোকদের মাধ্যমে এপর্যন্ত ১২ একর জমির ক্ষতিপূরণ দিয়েছি। এরমধ্যে ৫৩৯ শতাংশ জমির জন্য ক্ষতিপূরণ হিসেবে শতাংশ প্রতি ৫শত টাকা ও কিছুলোকদের সর্বনিম্ন ২শত টাকা করে দিয়েছি।বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার কি করার আছে এ বিষয়ে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিবে।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান, কৃষি বিভাগের প্রত্যয়নপত্র ছাড়াই ওই ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে বিষাক্ত গ্যাসে ধান পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। উপজেলা পরিষদের মিটিংয়ে ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। ভবিষ্যতে ওই জমিতে কৃষি আবাদের সম্ভাবনা কম। কৃষকরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের
২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ Read more

পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের Read more

প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য
প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য

অপরিকল্পিত ঝুপড়ি ঘরের কারণে দিন দিন কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটা। সৈকতের Read more

প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন