ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপাচার্য, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সাবেক বিচারপতি ও ব্যবসায়ী নেতারা।মামলার বাদী এম এ হাশেম রাজু আদালতে অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট ঢাকায় আয়োজিত ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও দমন অভিযানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে তিনি এ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন এবং অর্থায়ন, উসকানি ও প্রচারণার মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।বাদী হাশেম রাজু আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা শহীদ মিনার থেকে পরীবাগ পর্যন্ত আয়োজিত এক মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। মামলায় বলা হয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনে বাধা দেন এবং গুলি চালান। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মামলার বাদী।বাদীর অভিযোগ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান অর্থ ও প্রভাব ব্যবহার করে আন্দোলন দমনে ভূমিকা রাখেন। মামলায় তাঁর অতীত বক্তব্য, বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।মামলার অভিযোগপত্রে মোট ২০১ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দীন নাসিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, আলমগীর হোসেন, সন্তোষ শর্মা, নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল হক, মুন্নী সাহা, ফরিদা ইয়াসমিন, মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি এবং ফারজানা রূপা।অভিনয় জগত থেকে যাঁদের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা হলেন—মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবা।শিক্ষা ও একাডেমিক অঙ্গনের উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মীজানুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নগরবিদ নজরুল ইসলাম, ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মিহির লাল সাহা এবং লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।আইন, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্র থেকে যাঁরা মামলার আওতায় এসেছেন, তাঁদের মধ্যে রয়েছেন—আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, সাবেক জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার।এছাড়া মামলায় প্রধান ব্যবসায়ী অভিযুক্ত হিসেবে রয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, যিনি ‘সুফি মিজান’ নামেও পরিচিত। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে অর্থায়নের মাধ্যমে আন্দোলন দমনে সহায়তা করেন।মামলার অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবে’ নামক একটি গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং তাঁদের ওপর সহিংসতা ও দমন নীতিকে বৈধতা দেন।ঢাকার সিএমএম আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।মামলাটি দায়ের হয় গত ২০ মার্চ। প্রাথমিক অনুসন্ধানে শাহবাগ থানা জানায়, ঘটনায় আগে কোনো মামলা হয়নি। আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর
আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর

দীর্ঘ ৭ বছর ধরে বড় পর্দায় দেখা মেলেনি আনুশকা শর্মাকে। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

রাঙ্গামাটির রাজস্থলীতে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ হানিফ সওদাগর (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত এবং ২ জন (মা-সন্তান) Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

মেঘনায় নির্মাণ হচ্ছে ৯টি ব্রিজ, সড়ক উন্নয়নেও বড় উদ্যোগ
মেঘনায় নির্মাণ হচ্ছে ৯টি ব্রিজ, সড়ক উন্নয়নেও বড় উদ্যোগ

কুমিল্লার মেঘনা উপজেলায় একযোগে সেতু ও সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫–২৬ অর্থ বছরের Read more

চট্টগ্রামে বাসে কিশোরীকে ১৫ ঘন্টা ধরে গণধর্ষণ, আটক ২
চট্টগ্রামে বাসে কিশোরীকে ১৫ ঘন্টা ধরে গণধর্ষণ, আটক ২

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক যাত্রীবাহী বাসে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন