ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে যানজটের চিত্র দেখা যায়।গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে সড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিমে আঞ্চলিক মহাসড়ক গোপালগঞ্জ খুলনা তিনটি সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকে থাকা গবাদি পশু।এ যানজটের কারণে সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন নারী, পুরুষ ও বৃদ্ধ। অনেক সময় গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন।এ ছাড়া সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না, এমনটাই অভিযোগ সাকুরা পরিবহনের যাত্রী শফিক রহমান। এছাড়া গরু ব্যবসায়ী আজিজ ফকির বলেন, ‘আমরা ফরিদপুর থেকে চার-পাঁচ জন গৌরনদীতে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছিলাম। আমাদের প্রায় আটটির বেশি গরু বিক্রি না হওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু যানজটে থাকলে গরমে গরু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’লাবিবা পরিবহনের চালক সুজন অভিযোগ করে বলেন, ‘রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়।’এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, ‘মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলারের কারণে রাস্তায় এই যানজট সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যাতে করে যানজট নিরসন হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে

বিদেশ থেকে যাত্রীরা প্রিয়জনদের জন্য আসার সময় নানান উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র এনে থাকেন। তাই সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। Read more

এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। হাইকোর্টের দেয়া এক রায়ে এমনটাই Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ
বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে এবার সূর্যমুখী চাষ যেন হয়ে উঠেছে আলোচিত সাফল্যের গল্প। চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির Read more

ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন