মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।যদিও ঠিক কী কারণে এই আংশিক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েল ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এরই প্রেক্ষাপটে ইরান এবং ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিয়মিতভাবেই আমাদের দূতাবাসগুলোর জনবল কাঠামো পর্যালোচনা করি। সর্বশেষ পর্যালোচনার ভিত্তিতে ইরাকে মিশনের সদস্য সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কোনও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে, ইরান যদি সামরিক পদক্ষেপের মুখোমুখি হয়, তবে তেহরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আশা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ‘এই অঞ্চলটি এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে, তাই কিছু আমেরিকানকে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নিয়ে আশাবাদী থাকলেও এখন সেই প্রত্যাশা অনেকটাই ম্লান হয়ে এসেছে। কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার এক দীর্ঘ ফোনালাপ হয়, যা ‘উত্তেজনাপূর্ণ’ ছিল বলেও জানা গেছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।অন্যদিকে, ইরানি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।’এছাড়া মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছা প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে পরমাণু সামগ্রী (Nuclear Materials) জব্দ বা সরিয়ে ফেলার কৌশল নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম Read more

ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!
ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রাতে ভর্তির পর দায়িত্বরত ইন্টার্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতে আসেন Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

ভৈরবের ইজারাদারের কাছে দৈনিক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
ভৈরবের ইজারাদারের কাছে দৈনিক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারাদারের কাছ থেকে দৈনিক এক লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন