নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁশ দিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রাম ডাঙ্গা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত ওই যুবক ওই এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি মৌসুমে বিভিন্ন এলাকায় গিয়ে ধান-চাল ক্রয় এবং শিমুলতলী বাজারে একটি বিপণী বিতান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।তিনি জানান, গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে ফিরেন জাহিদ হাসান। পরে পরিবারের সকলের চোখ আড়াল করে ভোর রাতের দিকে তিনি বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি মাদকাসক্ত এবং একাধিক বিবাহে জড়িত থাকায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই
ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই

ভোলার তজুমদ্দিনে নুর নাহার নামের এক নারী মাদক কারবারির বসত ঘর থেকে ২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা
২০২৮ কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা

২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী
নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ Read more

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ
৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন