বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন এখন যেন আর ব্যক্তিগত নেই! মালাইকা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নানা সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী।অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। মালাইকার কখনো হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির সঙ্গে প্রেমের গুঞ্জনে সরগরম হয়েছে বিটাউন।সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ালেও মালাইকা সেগুলোকে দেখছেন একেবারেই হালকা মেজাজে। এমনকি ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব নিয়ে হাসাহাসিও করেন তিনি।তবে মালাইকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট তিনি এখন নিজের জীবন, নিজের সুখ নিয়েই ব্যস্ত। সম্পর্কের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।তার ভাষায়, “যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমার এখন যা আছে, তা নিয়েই খুশি।”অভিনেত্রী বলেন, বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটি নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই। তিনি বলেন, আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয় বলে জানান মালাইকা অরোরা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর জামায়াতের হামলা
উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর জামায়াতের হামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে গেলো জামায়াত নেতাকর্মীরা। Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ
দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন