টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত হওয়া যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পটুয়াখালী জেলার দুমকি থানায় উপপুলিশ পরিদর্শক নূরুজ্জামান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরআইচা এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে শিপন হাওলাদার এবং সদর এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন। দুমকি থানায় গত ৬ জুন মামলা হলেও সম্প্রতি এই তথ্য জানাজানি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া এই নেতাকে ‘পেশাদার ডাকাত’ উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজায় ডিউটি করাকালীন পুলিশ জানতে পারে, দুটি মোটরসাইকেলযোগে ৫/৬ জনের একটি দল ডাকাতি করার জন্য বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছে। ডাকাতদের ধরতে টোল প্লাজায় পুলিশ অবস্থান নেয় এবং তল্লাশি কার্যক্রম চালাতে থাকে। পরবর্তীতে দুটি মোটরসাইকেল কিছু দূরত্ব বজায় রেখে চালিয়ে চেকপোস্টের কাছাকাছি পৌঁছলে সামনের মোটরসাইকেল চেকপোস্ট গাড়ি রেখে আরোহী তিনজন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় দুইজনকে ধরে ফেলে পুলিশ। আটককৃতরা হলো শিপন ও মামুন। একজন পালিয়ে যান। এই অবস্থা দেখে পেছনের অন্য মোটরসাইকেলটি ঘুরিয়ে পথ পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মারজুক আব্দুল্লাহ, মামুন ও শিপন পেশাদার ডাকাত চক্রের সদস্য। মারজুক আব্দুল্লাহ মোটরসাইকেল রেখে পুলিশের সিগন্যাল পাওয়া মাত্রই পালিয়ে যায়। তারা বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয় বলেও স্বীকারোক্তিতে জানায়। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, আটককৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইলেকট্রিক শক ডিভাইস এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের জবানবন্দি অনুসারে ওইদিন পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছিল। পলাতক মারজুক আব্দুল্লাহকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের ৯ মাস পরে ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে নাম উল্লেখ করে ২৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দিয়ে আলোচনায় আসেন। অচেনা ব্যক্তিদের মামলা দিয়ে হয়রানি শুরু করেন। মামলা দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ২০ মে পদ স্থগিত হয় বলে জানান বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় Read more

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন