সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। শনিবার (০৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ৩৫৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ১৫৩ জন।গত ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে Read more

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী ও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার Read more

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

দীর্ঘ ৩৩ বছর ধরে তারা নিজেদের স্বাধীন ভাবলেও বিশ্বের মানচিত্রে ছিল না কোনো আইনি স্বীকৃতি। লাল-সবুজ-সাদা পতাকার আড়ালে একটি ভূখণ্ড Read more

সাকিবকে ‘মেগা স্টার’ বললেন হামজা চৌধুরী
সাকিবকে ‘মেগা স্টার’ বললেন হামজা চৌধুরী

দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তার জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। এবার তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন