কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা-ওয়ালা একটি কানি বকের সন্ধান পাওয়া গেছে। বকটির দু’পা স্বাভাবিক থাকলেও, অন্য দুটি পা আকারে কিছুটা ছোট। সেই চার পা-ওয়ালা বকটি এক নজর দেখতেই ভিড় জমিয়েছে উৎসুক জনতা।বকটি উদ্ধার করেছেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারী গ্রামের ক্ষুদ্র হাড়ি পাতিল ব্যবসায়ী ও পাখি প্রেমিক আব্দুর রশিদ। তিন দিন আগে গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে পুকুরে ছটফট করতে দেখেন তিনি। পরে কৌশলে চার পা-ওয়ালা কানি বকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।বকটির একটি পায়ের সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে খাঁচায় রেখে তিনি লালন-পালন করেছেন। পাখির প্রতি ভালোবাসা থেকে প্রতিনিয়ত বকটি অত্যন্ত সুন্দরভাবে সেবা যত্ন করছেন। বকটিকে তিনি প্রতিদিন ছোট ছোট মাছ কিনে খাওয়াচ্ছেন। বর্তমানে বকটি সুস্থ রয়েছে।নজর মামুদ এলাকার শিক্ষার্থী রোখসানা খাতুন, মাসুদা খাতুন ও মোশাররফ হোসেন জানান, ‘আমরা প্রায় দুই কিলোমিটার দূর থেকে চার পা-ওয়ালা বকটি দেখতে এসেছি। খুব কাছে থেকে দেখলাম। এই চার পা-ওয়ালা কানি বক আগে কখনও দেখিনি। দেখে ভালো লাগলো আমাদের।’স্থানীয় বাসিন্দা ফজলুল হক ও মমিনুল ইসলামসহ অনেকেই জানান, ‘আমরা জীবনে অনেক বক দেখেছি। কিন্তু চার পা-ওয়ালা বক কখনও দেখিনি। এটি দেখলাম আব্দুর রশিদ ভাইয়ের বাড়িতে। সবই আল্লাহ পাকের নিলাখেলা।’পাখি প্রেমিক ও হাড়ি পাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, ‘ছোটবেলা থেকেই আমি যেকোন পাখিকে খুবই ভালোবাসতাম। তিন দিন আগে আমি হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে একটি পুকুরে কানি বকটিকে দেখতে পাই। এরপর কাছে গিয়ে দেখি বকটি তেমন উড়তে পারছে না। চার পা-ওয়ালা বকটি দেখে আমার খুবই মায়া হয়। পরে বাড়িতে নিয়ে এসে খাঁচায় অত্যন্ত যত্নসহকারে লালন-পালন করছি। প্রতিদিন চার পা-ওয়ালা ওই বকটি দেখতে কিছু উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন।’উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক জানান, ‘এটি একটি দেশি প্রজাতির বক। গ্রামের মানুষজন এটিকে কানি বক হিসেবে চেনেন। চার পা-ওয়ালা বকটি দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটি জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২
গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাস স্ট্যান্ডে ইউটানে যাত্রীবাহী বাস ও ট্র্যাংকার ট্রাকের মুখামুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।শনিবার (১৩ Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম শহর মসজিদ ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ Read more

নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী
নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা ভায়া সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিন কাজ করার পরই দুই ঠিকাদার প্রতিষ্ঠান Read more

নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন