প্রয়াত চিত্রতারকা সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। জন্মদিন হোক বা মৃত্যবার্ষিকী কিংবা সিনেমা মুক্তি- সবকিছু নিয়েই ভক্তদের চলতে থাকে উন্মাদনা। অনেকটা বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। এখনো তাকে স্মরণ করেন ভক্তরা। এর পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সবাই তাকে গভীর ভালোবাসায় স্মরণ করেন।তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। এক ফেসবুক পোস্টে সালমান শাহের ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি…’।শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা।উল্লেখ্য, সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।তবে সালমানের স্টাইল এখনও ভক্তদের মনে গাঁথা। মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি- অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই সালমানকে বানিয়েছে অমর নায়ক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩

বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার
ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের Read more

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।রবিয়ার (০৫ মে) দুপুর Read more

নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন