জধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা আজও বাড়তে পারে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে নগরবাসী আজ আরও বেশি গরম অনুভব করবেন।রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। আর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।পূর্বাভাস অনুযায়ী, সকালে বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।অন্যদিকে, রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এ ছাড়া রাজশাহী, রংপুর ও পঞ্চগড়, ফেনী ও ময়মনসিংহ জেলায় জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর Read more

বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী Read more

শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে Read more

মাকে বাঁচাতে সন্তানের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকা
মাকে বাঁচাতে সন্তানের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকা

জরায়ুমুখে টিউমার, পিত্তথলিতে পাথর ও কিডনি সমস্যায় আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন অবুঝ শিশু মুনতাহা। ডাক্তার বলেছে অপারেশন করতে Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন