শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজ প্রশাসনের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।‎বুধবার (১০ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। এসময় সরকার নির্ধারিত ছুটি ব্যতীত অফিস ও বিভাগের সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে।‎তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষা এবং জাতীয় দিবস (১৬ ডিসেম্বর, বিজয় দিবস) উপলক্ষে কর্তব্যরত/দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা, শিক্ষক/কর্মচারী যথা সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন এবং বিজয় দিবস উপলক্ষে শিক্ষকসহ সকলের উপস্থিতি একান্ত কাম্য। অবকাশকালীন কর্মকর্তা, শিক্ষক/কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করার জন্য অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।‎ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণি কার্যক্রম ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।‎রসায়ন বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী জেমী বলেন, শীতকালীন বন্ধ পেয়েছি। কিন্তু, পরীক্ষা চলমান থাকায় বাসায় যেতে পারবো না। এজন্য খুব খারাপ লাগছে।‎অন্যদিকে বোটানি বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী তানিয়া বলেন, বন্ধে বাড়ি যেতে পারলেও চিন্তা কাজ করছে। কেননা, বন্ধ শেষ হলেই পরীক্ষা শুরু হবে। তবুও আলহামদুলিল্লাহ—বাড়িতে গিয়ে বাবা-মায়ের সাথে শীতের পিঠা আর খেজুরের রস খেতে পারবো।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল Read more

শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই Read more

টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে Read more

সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন Read more

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী Read more

সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন