বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, প্রবাসী অ্যাপসের মাধ্যমে আগে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় হতো এবং যারা বিদেশে যেতেন তাদের সঙ্গে বিভিন্ন ধরনের দুর্নীতি ঘটত। এটি বন্ধ করতে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়েছি।তিনি বলেন, এই উদ্যোগে আইওএম ও আইএলও গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। এ লক্ষ্যে তারা ‘ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যা বিদেশে যাত্রা করা সমস্ত প্রক্রিয়াকে ১০০ শতাংশ ডিজিটালাইজ করেছে। ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমে গেছে। আসিফ নজরুল বলেন, যারা ভোটের জন্য নিবন্ধন করেছেন, তারা এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের প্রতি যে গুরুত্ব প্রদর্শিত হচ্ছে, তা ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো বিভিন্ন রুটিন কার্যক্রমে প্রতিফলিত হয়েছে। প্রবাসীদের জন্য রুটিন কাজের বাইরে নতুন কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে, যদিও এগুলো এখনো পর্যাপ্ত নয়।তিনি জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তির প্রাথমিক প্রভাব পুরোপুরি বোঝা না গেলেও ভবিষ্যতে এর ইতিবাচক প্রভাব আসবে। সৌদি মিনিস্টার উল্লেখ করেছেন, পূর্বে অনেক সরকার চেষ্টা করলেও এ ধরনের চুক্তি হয়নি। এ ছাড়া বাংলাদেশের মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান বা ভারতের সঙ্গে এমন চুক্তি হয়নি, শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে হয়েছে।ড. আসিফ নজরুল বলেন, আগে মালয়েশিয়ায় শ্রমিকরা দেশে ফিরে আসতে পারতেন না, কারণ তাদের একক ভিসা দেওয়া হতো। বিভিন্ন অনুরোধের মাধ্যমে এটি মাল্টিপল ভিসায় পরিবর্তন করা সম্ভব হয়েছে, যা প্রথমবারের মতো হয়েছে।তিনি আরও জানান, মালয়েশিয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে বহু অভিযোগ শোনা যেত। তবে এই সিন্ডিকেটকে তারা সম্পূর্ণ ডিলিস্টিং করেছে এবং প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধ মুনাফা নেওয়া বন্ধ করার চেষ্টা করেছে। তিনি স্বীকার করেন, এখনো অনেক কিছু করা বাকি আছে।উপদেষ্টা আরও বলেন, পরবর্তী সরকার যদি দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, ঈমান এবং কৃতজ্ঞতাবোধ রাখে, তারা প্রবাসীদের কল্যাণে আরও অনেক পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং ইতোমধ্যে শুরু করা কাজগুলোকে আরও এগিয়ে নিতে পারবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

রাজশাহীতে বৈশাখের আগেই ইলিশের বাজারে আগুন
রাজশাহীতে বৈশাখের আগেই ইলিশের বাজারে আগুন

বাঙালির পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশের আয়োজন। দুয়ারে কড়া নাড়ছে নববর্ষ, কিন্তু রাজশাহীর বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের আনন্দকে অনেকটা ফিকে Read more

২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন
২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ Read more

বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন