ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু মোল্লার ছোট ছেলে গোপীনাথপুর নতুন বাজারের ব্যবসায়ী মোঃ আবুল খায়ের মোল্লা (৫৫) এবং মোঃ আবু তাহের মোল্লার ছোট ছেলে মোঃ জাকারিয়া মোল্লা (২২)। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে প্রথমে মোহাম্মদ আবুল খায়ের মোল্লা বিদ্যুৎপৃষ্ট হলে সাথে থাকা তার চাচাতো ভাই মোহাম্মদ জাকারিয়া মোল্লা তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎপৃষ্ট হলে গুরুতর আহত হয়। তাদেরকে সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো

বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। Read more

গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬
গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার আল-জাজিরা জানায়, গাজা সিটির আল Read more

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন