নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।এসময় তিনি বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তবে বিষয়টা এমন নয় প্রতিদিন হচ্ছে। শিডিউল যথাসময়ে হবে শিডিউল হলে আপনারা জানতে পারবেন।জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। ফর্মাল ও ইনফর্মাল উপায়ে সরকারের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। নির্বাচনের সময় আসলে আপনারা সবাই জানতে পারবেন, এখানে আমরা লুকিয়ে কোন কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। ভোটের কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, আমরা রোডম্যাপ বলবো না। এটা নানাজনে নানাভাবে লেখে। কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। তবে এটা রোডম্যাপ না বলে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। আমাদের সেই কর্মপরিকল্পনা আছে। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের
হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশনায় বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে Read more

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ Read more

ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান
ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান

তেহরানে ইসরায়েলের একটি হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহত হয়েছিলেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠক চলাকালে গত ১৫ Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে Read more

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন