গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় গায়ানায় মুখোমুখি হবে এ দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। প্রথম ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিরের দ্বিতীয় স্থানে আছে রংপুর। নেট রানরেটের ব্যবধানে শীর্ষে রয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাকি দুই ম্যাচের মধ্যে রংপুর একটি ম্যাচ জিতলেই সরাসরি চলে যাবে ফাইনালে।অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জেতার বিকল্প নেই সাকিব আল হাসানদের। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে সাকিব আল হাসান দলকে জেতালেও পরের দুই ম্যাচে হেরেছে তার দল। এখন তাদের সামনে শেষ সুযোগ ফর্মে থাকা রংপুরের বিপক্ষে ম্যাচটি।এই ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবেই আলাদা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশি সমর্থকদের মাঝে। কেননা, ২০২৪ সালের বিপিএলে এই রংপুরের জার্সিতেই স্টেডিয়াম মাতিয়েছিলেন সাকিব। এমনকি এবারের গ্লোবাল সুপার লিগেও তাকে রংপুরে দেখা যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বুধবার (১৬ জুলাই) রাত ৮ টায়। ম্যাচটি দেখা যাবে সনি নেটওয়ার্কের সনি স্পোর্টস ৫ চ্যানেলে, এছাড়া টি স্পোর্টস ডিজিটালে দেখা যাবে গ্লোবাল সুপার লিগের জমজমাট এই ম্যাচটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২৯ Read more

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত
আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত

ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রথমবারের মতো আইসল্যান্ডে মশার সন্ধান মিলেছে। দেশটি এখন কীটপতঙ্গের বসবাসের জন্য আরও উপযোগী হয়ে উঠছে বলে Read more

বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। Read more

বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন