শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই মাসের হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের দণ্ড প্রদান না করা হয় তাহলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়ার কথাও উল্লেখ করেন প্রসিকিউশন। এরপর ট্রাইব্যুনাল জানান, ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং দুই পক্ষই যে কোনো মূল্যে ন্যায়বিচার পাবেন।এদিন আলোচিত মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডনের পর সমাপনী বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণে ১৩ নভেম্বর ধার্য করেন।বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, আগামী ১৩ নভেম্বর আদালত রায়ের তারিখ ঘোষণার জন্য ধার্য করা হয়েছে। সেদিন আদালত জানাবেন সংক্ষিপ্ত কত দিনের মধ্যে রায় ঘোষণা করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি Read more

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা Read more

নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু
নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, 'তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার Read more

মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন
মাদারীপুরে ‘শিরক আখ্যা’ দিয়ে শতবর্ষী বটগাছ কর্তন

মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার হয়েছে। গাছটির ডাল-পালা থেকে শুরু করে বেশিরভাগ অংশ কাটা শেষ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন