ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করবেন বলে জানান তিনি। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহকালে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেত্রী। এ বিষয়ে উমামা ফাতেমা বলেন, ‘আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।’তিনি আরও বলেন, ‘ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’জানা গেছে, উমামা ফাতেমার নেতৃত্বাধীন প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা নিজে, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন৷ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি।রবিবার Read more

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন ৩ অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি Read more

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন
ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন

বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের Read more

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ০৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫’।জাতিসংঘের শিক্ষা, Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়
শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়

সাধারণত শীতের সময়ে চিতই পিঠার কদর থাকে বেশি। কিন্তু এই গরমেও থেমে নেই পিঠার চাহিদা। শীত এবং গরম উভয় সময়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন