পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই ব্যবস্থা কার্যকর থাকবে।বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঈদুল আজহার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের যাতায়াতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, ১২ মে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব।বৈঠকে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা যাবে না। এই সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, ঈদের দিনসহ আগে ও পরে মোট পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এতে যানবাহনের চলাচল সহজ হবে এবং ঈদযাত্রায় ভোগান্তি কমবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের
ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের

সারাদেশে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।শুক্রবার (০৬ জুন) দেশের Read more

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও Read more

মুন্সীগঞ্জে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে জরিমানা
মুন্সীগঞ্জে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে জরিমানা

মুন্সীগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং জর্দার রঙের নামে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে এক দোকানিকে ১০ হাজার টাকা Read more

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন