বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার মধ্যে শুধু মাত্র জুন মাসে ভর্তি হয়েছে ২১৫ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৩১৬ জন। চলতি বছরে মৃত্যু হয়েছে ৩ জনের। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন রোগী। পূর্বের ভর্তি ছিল ৯১ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ১৭ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন রোগী। আর মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ৭ জনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি; এ জেলায় সংখ্যা এক হাজার ৩৫৪ জন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমলেও, শুক্রবার (১৮ জুলাই) শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিন সকালে Read more

মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের
বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর Read more

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০
ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে নিহত বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে Read more

সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে আরও ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন