টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী। নিহতের ছেলের বউ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানার টিনের বেড়াসহ একটি ঘর বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ভাতিজা বউ পারুল আক্তার আহত হন। তাঁকে দেখতে গিয়ে বৃদ্ধা আমেনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে স্পর্শ করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বৃদ্ধা আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধা আমেনা বেগমের মৃত্যু হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা
কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা Read more

খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব Read more

বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে Read more

সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত
সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চলতি মাসের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় Read more

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদরের থানা Read more

‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’
‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের ভর্তি টিকিট চলে যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে। অভিযোগ উঠছে, ফিজিওথেরাপি বাণিজ্য জমজমাট করতে হাসপাতাল সংশ্লিষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন